ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে যিনি ১৮ কোটি মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অব্যাহত সন্ত্রাস ও হামলা অস্বীকার করে আজগুবি ও হাস্যকর মন্তব্যের মাধ্যমে নিজের ব্যর্থতা আড়াল করতে চান, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই।

রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, খাগড়াছড়িতে তাঁর পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। আজকের ঘটনাসহ নিষিদ্ধ লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে।

সাদিক কায়েম লিখেছেন, জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর।

পোস্টে তিনি আরও লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভুলে গেছে—শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকরাই পালায়, দেশপ্রেমিকরা নয়। আমরা তিতুমীর, শরিয়তউল্লাহ, ঈসা খাঁ ও শহীদ ওসমান হাদির সংগ্রামের উত্তরসূরি। এসব কাপুরুষোচিত হামলা আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন আরও দ্বিগুণ শক্তিতে চলবে। এই দেশের মাটি থেকে আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির নয়নপুরে অবস্থিত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

এ ঘটনায় রোববার বিকেলে সাদিক কায়েমের বাবা মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম

আপডেট সময় ০৯:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬