বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
অন্য এক পৃথক বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকে কেন্দ্র করে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক 























