রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 






















