ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়ক পরিবহনমন্ত্রী

নতুন বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রীর বক্তব্যের কিছু সময় আগে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ানো হয়েছে ১৭ পয়সা।

মন্ত্রী বলেন, আজই গেজেট প্রকাশ হবে। গেজেট মানেই তা কার্যকর। মেথড অনুযায়ী ২০ পয়সা ভাড়া বাড়ে। এর কম তারা মানতে চায়নি। মেইনটেন্যান্স কস্টের কথাও বলছে তারা (বাস মালিক সমিতি)।

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

রেলভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়ক পরিবহনমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬