ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার আদিতমারীতে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে বিরোধ, দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ বরিশাল বিআরটিএতে সৌরভ সাহার ঘুষ বাণিজ্য, ১১ বছরে অর্ধশত কোটি টাকার সম্পদ বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, টিভি ও অনলাইনে দেখবেন যেভাবে শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপির সঙ্গে ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখালেন রাজউকের এস্টেট পরিদর্শক ফারুক মালুম  ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ, স্বীকার করলেন ট্রাম্প লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত বেড়ে ৩ আ’হ’ত ১১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী। একই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি দুজন এবং আহতদের পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। ঘটনাস্থলে নিহত একজনকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত বেড়ে ৩ আ’হ’ত ১১

আপডেট সময় ০১:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬