ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাড়াইলে মাদকবিরোধী অভিযানে তৎপর এসআই ফোরকান মোল্লা, স্বস্তিতে এলাকাবাসী কিস্তির টাকা পরিশোধের পরও ফোন লক, গ্রাহকের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ টপ পে-এর বিরুদ্ধে লালপুরে কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ১ স্ত্রী-পরিবারের নামে বিপুল অবৈধ সম্পদ গড়েছেন কাস্টমস কর্মকর্তা ইরফান আলী কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার আদিতমারীতে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে বিরোধ, দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ বরিশাল বিআরটিএতে সৌরভ সাহার ঘুষ বাণিজ্য, ১১ বছরে অর্ধশত কোটি টাকার সম্পদ বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, টিভি ও অনলাইনে দেখবেন যেভাবে

কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন সাহা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুজন উপজেলার বল্লা কর্মকারপাড়ার সত্য সাহার ছেলে।

বুধবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকারপাড়া এলাকার বাসিন্দা সুজন সাহার বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বল্লা এলাকার মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বল্লা চকপাড়া এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ রাব্বানী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জের সাটুরিয়ায় তাঁর শ্বশুরবাড়ি এলাকায় অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বোনজামাইয়ের বাড়িতে চলে যান। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াইলে মাদকবিরোধী অভিযানে তৎপর এসআই ফোরকান মোল্লা, স্বস্তিতে এলাকাবাসী

কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬