ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের রিপাবলিকানদের পরাজয়ে তেহরানে ইরানিদের উল্লাস জুলাইয়ের অর্জন ধরে রাখতে নতুন বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান সাফের ১০ কোটি টাকার স্পন্সরশিপে ৩ কোটি কমিশনের অভিযোগ, বিতর্কে সালাউদ্দিন-কিরন ভালুকায় সাত বছরের শিশুকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার তাড়াইলে মাদকবিরোধী অভিযানে তৎপর এসআই ফোরকান মোল্লা, স্বস্তিতে এলাকাবাসী কিস্তির টাকা পরিশোধের পরও ফোন লক, গ্রাহকের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ টপ পে-এর বিরুদ্ধে লালপুরে কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ১ স্ত্রী-পরিবারের নামে বিপুল অবৈধ সম্পদ গড়েছেন কাস্টমস কর্মকর্তা ইরফান আলী কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার

লালপুরে কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে শ্রীশ্রী কালীমাতা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লালপুর উপজেলা শাখা সূত্রে জানা যায়, এ বছর লালপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৯টি মণ্ডপে শ্রীশ্রী দীপান্বিতা কালীপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৮ নভেম্বর, রোববার থেকে বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপভেদে এক থেকে নয় দিন পর্যন্ত পূজার আয়োজন রাখা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ উপজেলা প্রশাসন এবং পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে কালীপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের রিপাবলিকানদের পরাজয়ে তেহরানে ইরানিদের উল্লাস

লালপুরে কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬