সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে সামিট গ্রুপ ১১০০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে ময়মনসিংহে ভন্ড পীরের তাণ্ডব এলাকায় চাঞ্চল্য ‘গৃহহীন’ ৩২ সচিব এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসে পড়লেন এমপি সালাহ উদ্দিন আইউবী মেস ব্যবস্থাপনায় ডিজিটাল সমাধান, বেরোবি শিক্ষার্থীর ‘স্মার্ট মেস ম্যানেজার’ অ্যাপ তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ বড়লেখায় নিসচা’র উদ্যোগে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১ কোটি ১২ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে আশার আলো কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন আক্তার ফারুক

মেক্সিকোয় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

ছবি- সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকালে আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে রাজধানী মেক্সিকো সিটিসহ বিস্তীর্ণ এলাকা। এ সময় সংবাদ সম্মেলনে থাকা দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমকে তড়িঘড়ি করে ব্রিফিং ছেড়ে নিরাপদে সরে যেতে দেখা যায়।

মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, যা প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় পর্যটন শহর আকাপুলকোর সন্নিকটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আকাপুলকোর অদূরে র‍্যাঞ্চো ভিয়েজো এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। মূল ভূমিকম্পের পর ওই অঞ্চলে ৪০০টিরও বেশি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট প্রাসাদে নিয়মিত সংবাদ সম্মেলন করছিলেন প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। হঠাৎ ভূমিকম্পের সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে তিনি, উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হলরুম ত্যাগ করেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিনি পুনরায় ব্রিফিংয়ে ফিরে আসেন।

গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো নিশ্চিত করেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভবন ধসে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। আকাপুলকোর আশপাশের মহাসড়কগুলোতে ভূমিধসের খবর পাওয়া গেছে।

অন্যদিকে মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানান, কম্পনের সময় আতঙ্কিত হয়ে একটি ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজধানীতে অন্তত ১২ জন আহত হয়েছেন। কম্পন শুরুর পরপরই মেক্সিকো সিটি ও আকাপুলকোর হাজার হাজার মানুষ ভয়ে রাস্তায় নেমে আসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে

মেক্সিকোয় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

আপডেট সময় ১০:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬