ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসে পড়লেন এমপি সালাহ উদ্দিন আইউবী

গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা সালাহ উদ্দিন আইউবী।

রোববার (৩ মে) সকালে সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী গাজীপুর এলজিইডি অফিস পরিদর্শনে গেলে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান তার নিজের অফিসিয়াল চেয়ার ছেড়ে দিয়ে বসতে দেন সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবীকে। তার এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গাজীপুর বারের আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, পদমর্যাদা ও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী একজন সংসদ সদস্যের পদমর্যাদা অনেক উপরে হলেও সেটি দাপ্তরিক কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো কর্মকর্তার চেয়ারে বসার অধিকার দেয় না। পরিদর্শনে গেলে বা সভায় সভাপতিত্ব করলে তার জন্য আলাদা সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, সাধারণভাবে এবং প্রশাসনিক শিষ্টাচার অনুযায়ী, একজন সংসদ সদস্য (এমপি) কোনো সরকারি কর্মকর্তার (যেমন নির্বাহী প্রকৌশলী) নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসতে পারেন না।

যদিও এমপিদের প্রটোকল অনেক ওপরে তারপরও কোনো কারণে যদি এমপি কোনো সরকারি কর্মকর্তার চেয়ারে বসে পড়েন সেটা দেখতে অসুন্দর।

একজন সংসদ সদস্য যখন কোনো অফিস পরিদর্শনে যান, তখন তিনি কর্মকর্তার পাশের নির্ধারিত ভিজিটর চেয়ারে বা সোফায় বসেন, অথবা সভায় সভাপতিত্ব করলে সেখানে আলাদা প্রধান অতিথির আসনে বসেন। সরকারি অফিসের শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখার জন্য কর্মকর্তার আসনে অন্য কেউ বসা অনুচিত।

এ বিষয়ে গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, এমপি সাহেব আগের দিনই বলেছিলেন তার নির্বাচনি এলাকার এলজিইডির কার্যক্রম সম্পর্কে জানতে তার অফিসে আসবেন। এজন্য তিনি এলজিইডি অফিসে আসার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর তাকে নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসতে দেওয়া হয়। পরে অবশ্য এমপি সাহেব সোফায় গিয়ে বসেছিলেন।

সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী বলেন, তিনি এলাকার উন্নয়ন কাজের খোঁজখবর নেওয়ার জন্য এলজিইডি অফিসে গিয়েছিলাম।

নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসার বিষয়ে তিনি বলেন, উনারা বসতে দিয়েছেন পরে আমি সোফায় গিয়ে বসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসে পড়লেন এমপি সালাহ উদ্দিন আইউবী

আপডেট সময় ০১:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬