ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কমলনগরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার-১ তেঁতুলিয়ায় নাশকতা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ

“একটি গাছ লাগান, হাজার জীবন বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাইকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খানের নিজ অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে পাইকড়া মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে বিভিন্ন প্রজাতির মোট ৫৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারাগুলোর মধ্যে রয়েছে—কাঠবাদাম ১১০টি, পেয়ারা ১১০টি, আমলকী ১১০টি, নিম ১১০টি এবং কৃষ্ণচূড়া ১১০টি।
কর্মসূচির উদ্বোধন করেন পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খান। এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই আহ্বানকে হৃদয়ে ধারণ করে আনুষ্ঠানিকভাবে আজ বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি। আমাদের প্রত্যাশা, আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুক ভরে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে, সে জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে পুরো ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
অনুষ্ঠানে পাইকড়া মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ, পাইকড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিউলি খানম, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ (নয়া), সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার এ উদ্যোগ পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়িত হলে সবুজায়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৮:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬