ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কমলনগরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার-১ তেঁতুলিয়ায় নাশকতা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

কমলনগরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার-১

‎লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য আবদুল খালেক বাদি হয়ে মামলা করলে মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। ওই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকসাসহ দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ উদ্ধার করা হয়।
‎মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চরলরেন্স ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের আবদুল খালেকের বাড়িতে দু’টি সিএনজিসহ ৭/৮জনের একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতির চেষ্টা চালায়। ঘটনা বুঝতে পেরে বাড়ি মালিক আবদুল খালেক এলাকাবাসীর সহযোগীতায় তাদের ধাওয়া করে। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকসায় সবাই পালিয়ে গেলেও মাসুম পালাতে পারেনি। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাসুমকে থানায় নিয়ে আসে। ওই সময় ঘটনাস্থলে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক আবদুল খালেক ডাকাতির ঘটনায় ২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ডাকাতির ঘটনায় একজন আটক আছে। এ বিষয়ে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

কমলনগরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার-১

আপডেট সময় ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬