ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন?

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে তিনটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা পড়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি মনোনয়নপত্রের মধ্যে দুটি জমা হয়েছে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের। অন্যটি জমা দেওয়া হয়েছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ জানান, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজন।
অলি আহমদের দুটি মনোনয়নপত্র কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান আছে। কারণ একটি মনোনয়নপত্রে কোনো ভুলত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছিল।

যদিও এবার ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। তবে তারা জমা দিয়েছে একটি।

১১ দলীয় জোটের প্রার্থীর দুটি মনোনয়নপত্র জমা দেওয়াটি ‘কৌশল’ হিসেবে দেখছেন কেউ কেউ। জোটের শরিক দল জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, ১১ দলীয় ঐক্য থেকে কর্নেল (অব.) আলী আহমদের নামে ইসিতে দুটি মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। মূলত কোনো কারণে একটিতে তথ্যগত ভুল হলে যাতে আরেকটি কাজে লাগে, সে কারণেই এমনটি করা হয়েছে।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এক প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারেন, বাছাইয়ে একটি চূড়ান্ত হবে। ভোট হবে ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন?

আপডেট সময় ০৯:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬