ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হিসেবে টানা দুই বছর ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন পলাশ। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর মার্জিত ব্যবহার ও মানবিক কর্মকাণ্ডে সন্তুষ্ট ভালুকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মক্ষেত্রে দায়িত্বশীলতার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক আচরণ ভালুকাবাসীর নজর কেড়েছে। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অসহায় ও গরিব-দুঃখী মানুষের যেকোনো প্রয়োজনে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেন টিআই পলাশ। বিশেষ করে ভালুকা পৌরসভার ভেতরে অটোরিকশা ও সিএনজি চলাচল আগের চেয়ে অনেকটা নিরাপদ হয়েছে, যা স্থানীয়দের মতে, টিআই পলাশের দক্ষতা ও মেধার কারণেই সম্ভব হয়েছে।
ভালুকার একাধিক বাসিন্দা জানান, একজন দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি যেমন নিজের কাজের প্রতি সচেতন, তেমনি সাধারণ মানুষের বিপদে-আপদে সহানুভূতিশীল। তাঁর এমন ইতিবাচক ভূমিকা ও সক্রিয় তৎপরতায় ভালুকা পৌরসভার সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি তৈরি হয়েছে।
সচেতন মহলের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও তিনি একইভাবে সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে যাবেন এবং ভালুকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
মোঃ রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 



















