গত ক’দিনের কালবৈশাখী ঝড়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল সেক্টরের অধীনে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। সীমান্তবর্তী এলাকা ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ মানবিক কার্যক্রমে ৪৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, মুড়ি, চিড়া, বিশুদ্ধ পানি, লবণ ও খাবার স্যালাইন। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসব সহায়তা পেয়ে তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় বিজিবির এই উদ্যোগ অত্যন্ত সহায়ক ভূমিকা রেখেছে। তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিজিবি জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
সংবাদ শিরোনাম ::
বিয়ানীবাজার ব্যাটেলিয়ান (৫২ বিজিবি) কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে , ৪৫ পরিবারকে খাদ্য সামগ্রী (ত্রাণ) আর্থিক সহায়তা প্রদান করেছেন।
-
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) - আপডেট সময় ১১:২৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- ৫৮৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























