সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া সেনবাগে জাসাসের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট ট্রাম্প কসবায় ভুয়া প্রবেশপত্রে আটক ২ যে কোনো অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান-এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

কসবায় ভুয়া প্রবেশপত্রে আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। আটকরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া জান্নাত তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করেন। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়লে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় না মেলায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া

কসবায় ভুয়া প্রবেশপত্রে আটক ২

আপডেট সময় ০৬:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬