সংবাদ শিরোনাম ::
নবগঠিত ধামরাই উপজেলা মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ, চারা বিতরণ জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৫ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের স্বপ্নপূরণে এবার নির্মাণ করলেন আস্ত ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া সেনবাগে জাসাসের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে ইন্ডিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) সিরিজের সূচি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রথম টেস্ট খেলতে মাঠে নামবেন শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। সিরিজটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে চলেছে।
শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ১৫ থেকে ১৯ আগস্ট । দ্বিতীয় টেস্ট হবে কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাবে ২৩ থেকে ২৭ আগস্ট।

২০১৭ সালের পর শ্রীলঙ্কা যাচ্ছে ভারত। ৯ বছর আগে বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। এর আগেও শ্রীলঙ্কার মাটিতে দাপট দেখিয়েছিল ভারত। ২০১৫ সালে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ম্যান ইন ব্লুরা।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শুভমানরা রয়েছেন পঞ্চম স্থানে। নয়টি টেস্ট খেলে ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অন্যদিকে, একটি টেস্টে হারের ফলে তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে শ্রীলঙ্কা হারায় কিছুটা হলেও লাভ হয়েছে টিম ইন্ডিয়ার।

চতুর্থ স্থান থেকে এক ধাপ উপরে উঠেছে ভারতীয় দল।
এবার শ্রীলঙ্কার স্পিনারের বিরুদ্ধে কেমন ব্যাটিং করে কেএল রাহুলরা। সেই দিকে নজর থাকবে সমর্থকদের। গিলের নেতৃত্বে ভারত চলতি ডব্লিউটিসি অভিযান শুরু করেছিল ইংল্যান্ডে ২-২ সিরিজ ড্র করে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে হারের ধাক্কায় ফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে পড়েছে।

জুনে নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একটি একমাত্র টেস্ট খেলেছিল ভারত। তবে সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল না। শ্রীলঙ্কা সফরের পর নভেম্বরে নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কর ট্রফি খেলবে ভারত।

ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি
প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট, গল
দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট, কলম্বো

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবগঠিত ধামরাই উপজেলা মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া

আপডেট সময় ০৭:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬