সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ফ্রান্স। আজ নকআউট ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দিদিয়ের দেশমের শিষ্যরা দেখিয়েছে কেন তাদেরকে টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল মনে করা হচ্ছে।

ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল যোগ করেন ব্র্যাডলি বারকোলা। ফ্রান্সের আক্রমণভাগ এতটাই ধারালো ছিল যে স্কোরলাইন আরও বড় হতে পারত।

এই জয়ের ফলে শেষ ষোলোতে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কানাডা বা মরক্কো। বর্তমান ফর্ম বিবেচনায় ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবেই দেখা হচ্ছে।

এমন পরিস্থিতিতে সাবেক ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল মনে করেন, ফ্রান্সকে থামানোর সামর্থ্য এখন কেবল আর্জেন্টিনারই আছে।

আইটিভি স্পোর্টসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নেভিল বলেন, ফ্রান্সের বিপক্ষে দাঁড়ানোর মতো মানসিক দৃঢ়তা, অভিজ্ঞতা ও দলীয় পারফরমেন্স বর্তমানে আর্জেন্টিনার মধ্যেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তার মতে, অন্য দলগুলো এখনো নিজেদের সেরাটা দেখাতে পারেনি, তবে পরিস্থিতি বদলাতেও পারে।

নেভিল বলেন, ‘এই মুহূর্তে ফ্রান্সকে থামাতে পারে শুধু আর্জেন্টিনা। তাদের মানসিকতা, অভিজ্ঞতা এবং দলীয় পারফরমেন্স অন্যদের চেয়ে আলাদা।”

এদিকে শেষ ৩২-এর লড়াইয়ে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে চমক দেখিয়েছে প্যারাগুয়ে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

অন্যদিকে ফ্রান্সও গড়েছে নতুন রেকর্ড। তারা বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে ইউরোপীয় প্রতিপক্ষকে হারানো প্রথম দল হয়েছে। পাশাপাশি টানা পাঁচ ম্যাচে অন্তত তিনটি করে গোল করার কীর্তিও গড়েছে দেশমের দল।

ফ্রান্সের এমন দাপুটে পারফরম্যান্সের পর অনেকের মতো গ্যারি নেভিলও মনে করছেন, শিরোপার পথে সবচেয়ে এগিয়ে রয়েছে ফরাসিরাই। তবে সম্ভাব্য ফাইনালে আর্জেন্টিনা সামনে এলে সেই পথ মোটেও সহজ হবে না।

সূত্র : স্পোর্টস বাইবেল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না

ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল

আপডেট সময় ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬