ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক মিথ্যা অভিযোগে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত কবর থেকে তোলা হবে গণপিটুনিতে নিহত চাঁদপুরের সেলিম খান ও শান্ত খানের মরদেহ এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান বরখাস্ত সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৬০৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি দক্ষিণ কোরিয়া। ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হং মিউং বো। দলের বিদায় নিশ্চিত হওয়ার পরদিনই এক সংবাদ সম্মেলনে নিজের সরে যাওয়ার সিদ্ধান্ত জানান।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে এরপরই ঘটে ছন্দপতন। পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তারা। শেষ পর্যন্ত সেরা তৃতীয় হওয়া দলগুলোর গোল পার্থক্যের মারপ্যাঁচে বিদায় নিতে হয় এশিয়ান জায়ান্টদের।

সংবাদ সম্মেলনে এসে হং মিউং বো বলেন, ‘দক্ষিণ কোরিয়া দলকে যারা ভালোবাসেন এবং সমর্থক করেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি। আজ আমি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এই দায়িত্ব নেওয়া আমার জন্য সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘কোচ হিসেবে কোনো ব্যাখ্যাই চূড়ান্ত ফলাফলের চেয়ে বড় হতে পারে না। দেশের মানুষ আমাদের কাছ থেকে যে ফল আশা করেছিল, আমি তা এনে দিতে পারিনি। সব দায় কেবল আমার। তবে কোরিয়ান ফুটবলের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে আমি দলের পাশে থাকব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

আপডেট সময় ০৪:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬