ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম ও স্টেনোগ্রাফার শহীদুলকে ঘিরে বদলি বাণিজ্য ও ঘুষের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার সময় এক্সকাভেটর আটক ইরানি হামলায় ৪১৭ মার্কিন সেনা আহত, বহু যুদ্ধবিমান ধ্বংস শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসিরউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠিও দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও তাদের রাজি করানো যায়নি।

পরবর্তীতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পেছনে সত্যিই নিরাপত্তা শঙ্কা ছিল, নাকি অন্য কোনো ব্যাপার ছিল—এসব নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাহকে আহ্বায়ক করে এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীরকে নিয়ে তিন সদস্যের কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

দীর্ঘ কয়েক মাস শেষে তিন সদস্যের সেই তদন্ত কমিটি আজ (মঙ্গলবার) তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কার নির্দেশে বাংলাদেশ দল খেলতে যায়নি—এসব উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্রিকেটাররা রাজি থাকলেও সরকার থেকে ক্লিয়ারেন্স (অনুমতি) না পাওয়ায় বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

আপডেট সময় ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬