ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা, মালিকদের সহযোগিতার অঙ্গীকার কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার তাড়াইলের দামিহা-হাছলা সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-চকোপ্লাস সিরাপ ও দুই মোটরসাইকেল জব্দ রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন রংপুর মাউশিতে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের তোড়জোড়, উঠেছে নানা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ক্যান্টিনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: বন্দি ও রক্ষীদের ক্ষোভ সচিবের আশ্রয়ে-প্রশ্রয়ে ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতির শাস্তি বাতিলের পরই ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্বে জুয়েল

ট্রফি চোরের অপবাদ নিয়ে মাঠ ছাড়লেন নাকভি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ভারতের নারী ক্রিকেট দলও এশিয়া কাপের শিরোপা জিতল। তবে পুরুষ দলের মতো এবারও ভারতীয় খেলোয়াড়রা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেননি। উল্টো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে ‘ট্রফি চোর’ বলে দুয়োধ্বনি শুনতে হয়েছে নাকভিকে।

রোববার শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেননি ভারতীয় দলের খেলোয়াড়রা। ফলে নাকভির হাত থেকে ট্রফি গ্রহণের প্রশ্নই ওঠেনি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ অমল মজুমদার বলেন, ‘ভারত এখন আনুষ্ঠানিকভাবে (এশিয়া কাপ) চ্যাম্পিয়ন। ট্রফি নিল কি না নিল, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। এই সিদ্ধান্ত (নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার) বিসিসিআইয়ের। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’

ভারতীয় দলের এই সিদ্ধান্তের পর গ্যালারি থেকেও প্রতিক্রিয়া আসে। স্টেডিয়ামের একাংশের দর্শকরা নাকভিকে ‘ট্রফি চোর’ বলে চিৎকার করে ডাকেন। তবে এমন পরিস্থিতিতেও শান্ত মেজাজেই মাঠ ছাড়েন এসিসি প্রধান।

এর আগে গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালের পরও নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। এখনও সেই ট্রফি ভারতের হাতে পৌঁছায়নি; এসিসির দপ্তরেই সেটি রাখা আছে। সেবারও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে শিরোপা উদযাপন করেছিল।

এবার নারী দলের ক্ষেত্রেও দেখা গেল একই চিত্র। ভারতীয় খেলোয়াড়রা মাঠে না নামলেও বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ড্রেসিংরুমে নন্দিনী শর্মার হাতে সেরা ফিল্ডারের পদক তুলে দেন।

অন্যদিকে, ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর শ্রীলঙ্কা দলের হাতে রানার্সআপের চেক ও মেডেল তুলে দেন নাকভি। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে পুরস্কার দেওয়ার পরপরই স্টেডিয়াম ছাড়েন তিনি। তবে এবার আর সঙ্গে করে কোনো ট্রফি নিয়ে যাননি।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব সাম্প্রতিক সময়ে ক্রিকেটেও স্পষ্ট হয়েছে। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে পাল্টা জবাব দিলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। এরপর এশিয়া কাপ কিংবা আইসিসির কোনো ইভেন্টে মুখোমুখি হলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর দৃশ্য দেখা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

ট্রফি চোরের অপবাদ নিয়ে মাঠ ছাড়লেন নাকভি

আপডেট সময় ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬