ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম ও স্টেনোগ্রাফার শহীদুলকে ঘিরে বদলি বাণিজ্য ও ঘুষের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার সময় এক্সকাভেটর আটক ইরানি হামলায় ৪১৭ মার্কিন সেনা আহত, বহু যুদ্ধবিমান ধ্বংস শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসিরউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল আসিফের অর্থপাচারের সত্যতা পেতে প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন

  • বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০০ বার পড়া হয়েছে

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর একসময় শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছিল।

ফিরেছিলেন স্বাভাবিক জীবনেও। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। চার মাস আগে আবারও শরীরে ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয় তার। এবার সামিয়ার শরীরে ধরা পড়ে ওভারিয়ান ক্যানসার।

দ্রুত অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টি নিয়ে ভেঙে না পড়ে কিছুদিন আগে নিজেই চুল ছোট করে নিয়েছিলেন তিনি।

এবার পুরোপুরি মাথা ন্যাড়া করে নিজের নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সামিয়া।

ছবির সঙ্গে লিখেছেন আত্মবিশ্বাসী এক বার্তা, যেখানে উঠে এসেছে কঠিন সময়কে গ্রহণ করার মানসিক শক্তির কথা।

সামিয়া লিখেছেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’

জীবনের কিছু পরিবর্তন যে ইচ্ছার বিরুদ্ধে এসেও মেনে নিতে হয়, সেটিই তুলে ধরেছেন সামিয়া।

তার মতে, সব পরিবর্তন সহজ হয় না।

তবে কঠিন বাস্তবতাকেও নিজের করে নেওয়ার মধ্যেই রয়েছে এক ধরনের শক্তি।

সামিয়ার উপলব্ধি, চুল থাকুক কিংবা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। বরং নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারাটাই আসল সৌন্দর্য। তার নতুন এই রূপও তাই কেবল একটি পরিবর্তন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জীবনের কঠিন সময়, সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার গল্প।

তিনি আরও লিখেছেন, ‘কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু আলিঙ্গন করতে হবে। আর আমি সেটাই করেছি—আলিঙ্গন করছি, গ্রহণ করছি এবং আমি আমার এই ভার্সনের মালিক। কারণ চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুকটাও তাই আমার জীবনের একটা গল্প। একটি কঠিন গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা আর নিজের প্রতি ভালোবাসার গল্প।’

সবশেষে নিজের নতুন লুক নিয়ে সামিয়া লিখেছেন, ‘এই আমি বাল্ড (টাক), এবং নিজের এই রূপ নিয়ে কোনো সংকোচ নেই। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রতিটি রূপের জন্য। ইনশাআল্লাহ, এটাও একদিন কেটে যাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন

‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন

আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬