ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০০ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দীপাবলির অনুষ্ঠানে রাজকীয় সাজে হাজির হয়েছিলেন। পোশাক, পাগড়ি আর ঐতিহাসিক অলংকারে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল অনুরাগীদের। তবে প্রশংসার সেই আবহে বিতর্কের জন্ম দিয়েছে তাঁর গলায় থাকা একটি পান্নার হার। নেটিজেনদের একাংশের দাবি, হারটির পান্নায় খোদাই করা রয়েছে ইসলাম ধর্মের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’।

ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই আয়াত অলংকার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে আপত্তি জানিয়েছেন তাঁরা। দীপাবলির আয়োজনে কারিনার পরনে ছিল ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ রঙের কাফতান। পোশাকের সঙ্গে মাথায় পরেছিলেন একটি পাগড়ি। সেখানে যুক্ত ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া সম্পদ। অভিনেত্রীর এই আভিজাত্যপূর্ণ সাজ দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও। তবে সাজের অন্য অনুষঙ্গগুলো ছাপিয়ে আলোচনায় এসেছে তাঁর গলার সবুজ পান্নার হার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনায় নেটিজেনদের একাংশ দাবি করছেন, প্রায় ৩০ ক্যারেটের পান্নাটিতে খোদাই করা হয়েছে ‘আয়াতুল কুরসি’। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ এই আয়াত গয়না হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়েই তাঁদের আপত্তি। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কারিনা।

এদিকে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় বিশেষ চরিত্রে কারিনাকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা। তবে মুখ্য চরিত্রে কারিনার পরবর্তী সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

আপডেট সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬