ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব জুড়ী সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার চট্টগ্রামে পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপপরিদর্শককে (এএসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার সঙ্গে এএসআই আসাদের কথোপকথনের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আমতলী থানায় দায়িত্ব পালনকালে এসআই আসাদের সঙ্গে মুঠোফোনে এ কথোপকথন হয় বলে জানা গেছে।

ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, ফোনের অপর প্রান্তে থাকা এএসআই আসাদকে নিজের পরিচয় দিয়ে ইশফাক আহমেদ ত্বোহা বলেন, তাঁর এক বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, ভালো কথা। কিন্তু রবিউল নামের এক ছোট ভাই থানায় ওই ব্যক্তিকে দেখতে যাওয়ায় তাঁকে কেন থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে? এ সময় তিনি এএসআই আসাদকে উদ্দেশ করে হুমকিমূলক ও অশালীন ভাষা ব্যবহার করেন। এমনকি আমতলী শহরে আগুন লাগিয়ে দেওয়ার মতো হুমকিও দিতে শোনা যায় তাঁকে।

অন্যদিকে, এসআই আসাদকে বলতে শোনা যায়, রবিউলের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এদিকে, ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘ঘটনাটি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড

আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড

আপডেট সময় ০৪:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬