ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার

ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ও কথিত ডাকাত সর্দার মো. সোহেল রানা (৩৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। তাঁর বিরুদ্ধে পাঁচটিরও বেশি ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে ভোলার দুলারহাট থানাধীন দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেল রানা দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা।

এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে বোরহানউদ্দিনে এক ব্যক্তির বসতঘরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মুখে গামছা ও কাপড় বাঁধা ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র ও পাইপ গান নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নগদ ১১ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের একপর্যায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র পাঠান।

এরই পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সোহেল রানাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার

ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬