ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু

“নাটোরের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য হতে দেওয়া হবে না”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঠাঁই বাংলার মাটিতে আর হবে না।

সম্প্রতি এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিগত সরকারের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে এবং আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করেছে।

ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, জার্মানির ফ্যাসিস্ট শাসক হিটলারের আমলেই হোক কিংবা পৃথিবীর অন্য কোনো স্বৈরাচারী শক্তির কথাই হোক—জনগণের ওপর নিপীড়ন চালিয়ে ইতিহাসে কেউ টিকতে পারেনি। বাংলাদেশের ২০ কোটি মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। ইতিহাসে দেখা গেছে, যারা জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারায়, তারা আর কখনো রাজনীতিতে বা ক্ষমতায় ফিরে আসতে পারেনি।

বিএনপির ক্ষমতায় যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “বিএনপি অতীতে যতবার ক্ষমতায় গিয়েছে, তা জনগণের ভোটের মাধ্যমেই গিয়েছে। জনগণ ভালোবেসে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বিএনপি যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে জনগণই আবার তাদের সরিয়ে অন্য কাউকে সুযোগ দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, “হাইকোর্টের গেটে পটকা ফুটিয়ে, পল্টনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বা গাজীপুরের মোড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে বলে যারা স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে।”

নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে দুলু বলেন, বিগত স্বৈরাচারী সরকারের ১৮ বছরের শাসনামলে তাঁকে ৭-৮ বছর কারাবাস করতে হয়েছে।

নাটোর প্রশাসনের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, নাটোরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি পরিষ্কার ভাষায় বলেন, কোনো স্বৈরাচারের দোসর বা তাদের সহযোগীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা যাবে না। যদি কারও বিরুদ্ধে এমন কোনো যোগাযোগ বা প্রীতির প্রমাণ পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক শোকজসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান

নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু

আপডেট সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬