ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা ‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া

রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ী ও সমাজসেবক মো. সিরাজুল ইসলামের ডুপ্লেক্স বাড়ি সৎ ভাইয়ের বিরুদ্ধে জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বাড়ি দখল, ভাঙচুর, আর্থিক ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সিরাজুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকারতমা গ্রামের পাটোয়ারী বাড়িতে। অভিযুক্ত ব্যক্তি হলেন সিরাজুল ইসলামের সৎ ভাই মোহাম্মদ উল্যাহ (মাহমুদুল্লাহ)।

ঢাকায় অবস্থানরত ব্যবসায়ী সিরাজুল ইসলাম অভিযোগ করে জানান, তিনি প্রায় ৫০ বছর ধরে ঢাকায় বসবাস ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। রামগঞ্জে তাঁর নির্মিত নিজস্ব ডুপ্লেক্স বাড়িতে শারীরিক প্রতিবন্ধী ছোট বোন ফেরদৌসী আক্তার বসবাস করতেন। তাঁর যাবতীয় দেখাশোনা ও খরচও তিনি বহন করতেন। কিন্তু তিনি ঢাকায় থাকার সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় মোহাম্মদ উল্যাহ ও তাঁর ছেলেরা বহিরাগত লোকজন দিয়ে বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং ভবনটি দখলে নেন বলে অভিযোগ করেন তিনি।

সিরাজুল ইসলাম আরও জানান, ২০২৪ সাল থেকে তাঁর ডুপ্লেক্স ভবনটি দখলে রেখেছেন মোহাম্মদ উল্যাহ। পরবর্তীতে গত ২৪ জুলাইয়ের পর উপজেলার বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে তাঁর বসতবাড়ি ও পানিওয়ালা-কামাররোড মার্কেটসহ রামগঞ্জের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় বাড়ি দখলকে কেন্দ্র করে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, অভিযুক্ত পক্ষের লোকজন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন স্থানে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ কারণে তাঁরা নিজেদের বাড়িতেও যেতে পারছেন না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রাম্য সালিস, থানা এবং বিজ্ঞ আদালতে একাধিকবার সিদ্ধান্ত ও আদেশ হওয়া সত্ত্বেও সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। ক্ষমতার প্রভাব খাটিয়ে বাড়িটি দখলে রাখা হয়েছে বলে তাঁর অভিযোগ।

এদিকে বাড়ির বিদ্যুৎ বিল নিয়েও বিরোধ দেখা দিয়েছে। সিরাজুল ইসলাম জানান, ডুপ্লেক্স ভবনের বকেয়া বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৩৫ হাজার টাকা পরিশোধের জন্য উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পল্লী বিদ্যুতের কিছু কর্মকর্তার যোগসাজশে মোহাম্মদ উল্যাহ পাশের টিনের ঘরের মিটারটি বেআইনিভাবে তাঁর দালানের পেছনের দরজার পাশে এনে সংযোগ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জেলা পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সিরাজুল ইসলাম।

এ বিষয়ে রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোহাম্মদ শাহিন রেজা বলেন, “তাঁদের দুইজনের বিরোধ নিষ্পত্তি হলে মিটার সমস্যারও সমাধান হবে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ উল্যাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, এই নির্দিষ্ট ঘটনায় নতুন করে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বাড়ির দখল, বিদ্যুৎ সংযোগ এবং নিরাপত্তার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক

রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার

আপডেট সময় ০১:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬