ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা ‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া সরকারি চাকরিকে রক্ষা কবজ বানিয়ে হিসাবরক্ষক শহিদুল ইসলামের কোটি টাকার প্রতারণা প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আ. লীগের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ, এসপির দুই ফোন জব্দ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নে অবস্থিত মিল্লাত (সোনালী) ব্রিক ফিল্ড নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। ইটভাটায় দাদন হিসেবে বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন একদল পাওনাদার। অন্যদিকে, ইটভাটার নিলামপ্রক্রিয়া বৈধ বলে দাবি করেছেন নিলামগ্রহীতারা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ব্রিক ফিল্ড প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া পাওনাদাররা অভিযোগ করেন, তাঁরা বিভিন্ন সময়ে ওই ইটভাটায় দাদন হিসেবে টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু পাওনা টাকা ফেরত না পাওয়ায় তাঁরা মানববন্ধন করে টাকা ফেরতের দাবি জানান।

মানববন্ধন শেষে পাওনাদাররা চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিফার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পাওনা টাকা ফেরতসহ উদ্ভূত পরিস্থিতির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পাওনাদারদের ইউএনও জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ছাড়পত্র ছাড়া কোনোভাবেই ইটভাটার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তবে পাওনাদারদের টাকা ফেরতের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আর্থিক লেনদেনের বিষয়। এ ক্ষেত্রে প্রশাসনের সরাসরি কিছু করার নেই। প্রশাসন শুধু নিশ্চিত করবে, যাতে কোনোভাবেই অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালিত না হয়।

এদিকে, নিলামগ্রহীতারা ইটভাটার নিলামপ্রক্রিয়াকে বৈধ বলে দাবি করেছেন। ফলে ইটভাটার মালিকানা ও আর্থিক লেনদেন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

স্থানীয়ভাবে এ বিরোধের সুষ্ঠু সমাধান এবং পাওনাদারদের পাওনা টাকা ফেরত পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ

অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা

আপডেট সময় ১২:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬