ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা ‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া সরকারি চাকরিকে রক্ষা কবজ বানিয়ে হিসাবরক্ষক শহিদুল ইসলামের কোটি টাকার প্রতারণা প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আ. লীগের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ, এসপির দুই ফোন জব্দ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪
ভুয়া ঋণের নথিতে সম্পদ আড়াল

সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদক ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে দুর্নীতি দমন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করেন।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে ৬ কোটি ১০ লাখ ৩ হাজার ২৬৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদক সূত্র জানিয়েছে, মামলা দুটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ জানান, তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ছয় হাজার ২৬২ টাকা ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুসারে, অবৈধ সম্পদের তথ্য লুকাতে এই দম্পতি ভুয়া ব্যক্তিগত ঋণের নথি তৈরি করেছেন। তুহিন লস্কর দেখিয়েছেন, তার ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার ব্যক্তিগত ঋণ আছে। তবে দুদকের অনুসন্ধানে তাদের নামে কোনো ব্যক্তিগত ঋণের অস্তিত্ব পাওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। এরপর দুই মেয়াদে প্রায় ৯ বছর তিনি ফরিদপুরে চাকরি করেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন প্রাথমিক অনুসন্ধান করে পেয়েছেন, ফরিদপুরে টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে তুহিন ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে মাসোহারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তার স্ত্রী জামিলা পারভীনের নামে থাকা সম্পদের তথ্যের সঙ্গে তাদের দাখিল করা বিবরণীর ব্যাপক গরমিল পাওয়া গেছে। তুহিন লস্করের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামে। সূত্র জানায়, বর্তমানে তিনি রংপুরে কর্মরত রয়েছেন। তবে তার স্ত্রী ফরিদপুর সদর উপজেলার হাবেলী গোপালপুর এলাকায় বসবাস করেন। এ বিষয়ে জানতে তুহিন লস্করের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ

ভুয়া ঋণের নথিতে সম্পদ আড়াল

সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ

আপডেট সময় ১২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬