ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী ও দোসর কর্মকর্তাদের পুনর্বাসনের মাধ্যমে ফের একচ্ছত্র আধিপত্য এবং একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে বর্তমান আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞার বিরুদ্ধে। নীতি-নির্ধারণী স্তরে সুকৌশলে আওয়ামী বলয়ের কর্মকর্তাদের পুনরায় ফিরিয়ে এনে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অদৃশ্য অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আইসিটির ভেতরে একটি বিশেষ বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে যে, “এই সরকার টিকবে না”। মূলত সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে যেকোনো মূল্যে ব্যর্থ করার সুদূরপ্রসারী অসহযোগীতা পরিকল্পনার অংশ হিসেবেই এই চক্রান্ত চালানো হচ্ছে। ফলে গত ৮ মাসে আইসিটি বিভাগে দৃশ্যমান কোনো ইতিবাচক অগ্রগতি তো হয়নি, বরং পুরো বিভাগটি কার্যত স্থবির হয়ে পড়েছে।

তোষামোদের রাজনৈতিক ক্যারিয়ার ও সচিব পদে উত্তরণ: বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মামুনুর রশীদ ভূঞার কর্মজীবন পর্যালোচনায় শেখ হাসিনা সরকারের সঙ্গে তার গভীর ও সুদীর্ঘ আনুগত্যের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সংক্রান্ত কমিটি, মন্ত্রিপরিষদ বিভাগ এবং এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মতো কৌশলগত ও স্পর্শকাতর পদে বছরের পর বছর দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে উচ্চ বেতনে এটুআই-তে উপ-সচিব হিসেবে পদায়ন করে। যেখানে তিনি একটানা চার বছর কর্মরত ছিলেন।

পরবর্তীতে ২০১৮ সালে তাকে সরকারের অত্যন্ত গোপনীয় ও নীতি-নির্ধারণী ক্ষেত্র মন্ত্রিপরিষদ বিভাগের ‘সংস্কার অনুবিভাগে’ পদায়ন করা হয় এবং টানা ৫ বছর তিনি সেখানে দায়িত্ব পালন করেন। এই বিশ্বস্ততা ও রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে তাকে পুনরায় এটুআই-এর প্রকল্প পরিচালক (পিডি) বানিয়ে পাঠানো হয়। ২০২৪ সালের ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর ১৭৯ নং স্মারকে যে ১২৭ জন কর্মকর্তা পদোন্নতি পান, তাদের মধ্যে মামুনুর রশীদ ভূঞা অতিরিক্ত সচিব পদে উন্নীত হন।

৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটলে মামুনুর রশিদ তার কৌশলে পরিবর্তন আনেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আইসিটির শীর্ষ কর্তা ব্যক্তিদের পটিয়ে সচিব পদ বাগিয়ে নেন।

সাংস্কৃতিক তোষামোদ ও ‘স্মার্ট বাংলাদেশ’ বইয়ের অজুহাতে কোটি কোটি টাকা লোপাট: মামুনুর রশীদ ভূঞা তার পুরো প্রশাসনিক জীবনে শেখ মুজিবুর রহমানের আদর্শের নিবেদিত কর্মকর্তা হিসেবে নিজেকে জাহির করে নানা সুবিধা নিয়েছেন। বিভিন্ন টকশোতে ‘ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা প্রচার করা, শেখ মুজিবকে নিয়ে কলাম লেখা, গান, কবিতা ও পুঁথিপাঠের মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আস্থাভাজন হয়ে ওঠেন।

তিনি এটুআই-এর পিডি থাকাকালে ৭ই মার্চ উপলক্ষে কর্মকর্তাদের নিয়ে বিশাল মহড়া ও সংস্কৃতি চর্চার বাধ্যবাধকতামূলক আয়োজন করতেন, যেখানে অনুপস্থিত থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হতো। এ ছাড়া ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে রাজকীয় বাজেটে ব্যয়বহুল অনুষ্ঠানের আয়োজন করা হতো, যেখানে তিনি শেখ মুজিবের জীবনী নিয়ে কান্না বিজড়িত বক্তব্য দিতেন ও পুঁথিপাঠ করতেন।

অনুসন্ধানী নথিতে দেখা যায়, ‘স্মার্ট বাংলাদেশ রান ২০২৪’, বিভিন্ন অপ্রাসঙ্গিক কর্মশালা এবং পলক ও সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু পলিসি এডভাইজার আনীর চৌধুরীকে সাথে নিয়ে “স্মার্ট বাংলাদেশ” নামক বই প্রকাশের নামে রাজস্ব খাতের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তৎকালীন সময়ে এসব দুর্নীতির বিষয়ে দেশের প্রথম সারির দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

এর পাশাপাশি, এটুআই-এর সাবেক প্রভাবশালী নারী কর্মকর্তা পূরবী মতিনের (এইচডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হেড) সাথে সখ্যতা বজায় রেখে পূরবী, পলক ও আনীর চৌধুরীর মাধ্যমে পলকের বাসায় নিয়মিত যাতায়াত করতেন তিনি। মামুনুর রশীদ ভূঞা মূলত সাবেক আইসিটি সিনিয়র সচিব এবং বর্তমানে ছাত্রহত্যার মামলায় কারান্তরীণ এন, এম জিয়াউল আলমের আপন ভাগ্নী জামাই হওয়ার সুযোগেও নিজের আখের গুছিয়ে নেন।

জুলাই অভ্যুত্থানে চরম বিরোধী ভূমিকা, ‘যোদ্ধা’ সাজার নাটক ও প্রমাণ মোছার চক্রান্ত: জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এটুআই-এর পিডি হিসেবে মামুনুর রশীদ ভূঞা চরম বৈষম্যবিরোধী আন্দোলনবিরোধী ভূমিকা গ্রহণ করেন। আন্দোলন চলাকালে তিনি এটুআই-এর সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে ‘ইয়ং প্রফেশনাল’দের সতর্ক করে ১৮ জুলাই অফিসিয়াল নির্দেশনাসহ সকল হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ পাঠান। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, আন্দোলনের পক্ষে কোনো ধরনের পোস্ট, লাইক বা কমেন্ট করা যাবে না; করলে সর্বোচ্চ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়ে তিনি কিছুদিন গা-ঢাকা দেন। শোনা যায়, ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজও চালিয়েছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি কৌশল বদলে নিজেকে জুলাই আন্দোলনের ‘যোদ্ধা’ দাবি করতে শুরু করেন। কিছু বিতর্কিত সমন্বয়কদের সাথে আঁতাত এবং বিপুল অর্থ লেনদেনের মাধ্যমে তিনি পুনরায় অফিসে যোগ দেন।

একই সাথে তিনি তার অনুগত এটুআই কর্মী লুৎফর রহমান ও আদনান ফয়সালকে দিয়ে বিটিআরসি ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তার অতীতের আওয়ামী গুণকীর্তন, পুঁথিপাঠ, হাসিনা-পলকের সাথের ছবি ও নিউজের ভিডিও অনলাইন কারসাজির মাধ্যমে জলজ্যান্ত প্রমাণ মোছার চেষ্টা চালান।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সময়ে তৎকালীন সচিব শীষ হায়দার চৌধুরীকে ম্যানেজ করে মামুনুর রশীদ ভূঞা একাধারে অ্যাডমিনিস্ট্রেশন উইং, প্ল্যানিং উইং, অর্গানাইজেশনাল সাপোর্ট-এর দায়িত্বসহ বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), এজেন্সি টু ইনোভেট এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব বাগিয়ে নেন এবং দুর্নীতির আখড়া গড়ে তোলেন। এমনকি ডাকসুর প্রাক্তন ভিপি সাদিক কায়েমের বিজয়ের পর তার টিমকে টাওয়ারে দুপুরের খাবার খাওয়ানোর আয়োজনেও শীষ হায়দার চৌধুরী, সাইফুল হাসান ও মামুনুর রশীদ ভূঞার নেতৃত্ব দেন, যেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের খালাত ভগ্নিপতি যুগ্ম-সচিব ড. তৈয়েবুর রহমানও (ডিজি, সাইবার সিকিউরিটি এজেন্সি ও পিডি, এজ প্রকল্প) উপস্থিত ছিলেন।

প্রশাসনে আওয়ামী পুনর্বাসন ও জাতীয়তাবাদী কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি: শেখ হাসিনা সরকারের পতনের পর তার তৈরি সিন্ডিকেট ও আওয়ামী পন্থী কর্মকর্তাদের বরখাস্ত বা ঢাকার বাইরে বদলি করলেও সচিব পদ পাওয়ার পর মামুনুর রশীদ ভূঞা তাদের পুনরায় প্রশাসনিক কেন্দ্রে ফিরিয়ে আনতে শুরু করেছেন। অন্যদিকে, জাতীয়তাবাদী/বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর নেমে এসেছে শাস্তিমূলক বদলি ও প্রশাসনিক হয়রানি।

এরই অংশ হিসাবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপপরিচালক রাকিবুল হাসানকে চট্টগ্রাম কার্যালয়ে শাস্তিমূলক বদলি করা হয়েছে এবং যুগ্মসচিব মান্নাফকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা শফিক ভূঁইয়াকে বদলি করে সেই স্থানে ২০০১-২০০৩ মেয়াদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল কবিরকে পদায়ন করা হয়েছে।

একইভাবে আনোয়ার হোসেনকে চট্টগ্রামে বদলি করা হয় এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেনের বদলি স্থগিত রেখে তাকে প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়। তা ছাড়া বিএনপিপন্থী কর্মকর্তাদের বিভিন্ন ভিত্তিহীন ও বেনামী অভিযোগ বানিয়ে প্রশাসনিকভাবে হেনস্তা করে বদলির অপচেষ্টা চালানো হচ্ছে।

এছড়াও এটুআই-তে কর্মরত জুনিয়র কনসালটেন্টদের পদোন্নতি আটকে দেওয়া হয়েছে। সাবেক প্রজেক্ট ম্যানেজার ফাহিম আব্দুল্লাহকে ভূয়া অভিযোগে সরিয়ে শামস খান রবিনকে মাত্র ৯ দিনের মাথায় প্রজেক্ট ম্যানেজার বানানো হয়েছে। পলকের ঘনিষ্ঠ বিসিসির বিতর্কিত পরিচালক সাইফুল আলম খান টপির বরখাস্ত আদেশ বাতিল করে স্বপদে পুনর্বহাল এবং সাবেক ছাত্রলীগ নেতা হোসেন বিন আমিনকে একযোগে ৫টি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাটা সেন্টারে বরখাস্তকৃত ছাত্রলীগ নেতা কামরুজ্জামানকে চাকরিতে ফেরানো হলেও সাবেক সচিব জিয়াউল আলমের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার ওয়াদুদুর রহমান, রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আরিফ ইবনে আলী এবং প্রোগ্রামার আব্দুল্লাহ বিন সালামকে শাস্তির আওতায় না এনে সুবিধাজনক স্থানে বদলি করা হয়েছে। ডিজির পিএস সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ জোনায়েদ সিদ্দিক ও ইনভেস্ট বাংলাদেশে সংযুক্ত সহকারী প্রোগ্রামার তাজমিলুরকে বহাল রাখা হয়েছে, যারা অধিদপ্তরের সব তথ্য আওয়ামী সিন্ডিকেটে পাচার করেন বলে অভিযোগ রয়েছে।

অরেঞ্জবিডি-সফটবিডি টেন্ডার সিন্ডিকেট, ফ্ল্যাট উপহার ও স্টার্টআপ ফান্ড বিতরণ: এটুআই-এর সাবেক পিডি থাকাকালে মোটা অঙ্কের কমিশন ও ঘুষের বিনিময়ে নির্দিষ্ট কিছু নামসর্বস্ব প্রতিষ্ঠান—যেমন অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট (অরেঞ্জবিডি), সফটবিডি, সিনেসিস আইটি, মাইসফট হ্যাভেন বিডি, ট্যাপওয়্যার সলিউশনস এবং বিজনেস অটোমেশনকে একচেটিয়া কাজ পাইয়ে দেওয়া হয়েছিল। নথিপত্র অনুযায়ী, এই অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে মামুনুর রশীদ ভূঞাকে ঢাকায় ১টি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে।

বর্তমানে আইসিটি টাওয়ার কেন্দ্রিক সক্রিয় মূল সিন্ডিকেটটিতে রয়েছেন দেলোয়ার হোসেন ফারুক (জাল ফারুক), যিনি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও রেডিসন ডিজিটাল টেকনোলজির মালিক। তিনি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের আমলেও টেন্ডার বাণিজ্য করেছিলেন এবং সচিব মামুনুর রশীদ ভূঞাকে এই ফ্ল্যাটটি কিনে দেন। সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এটুআই কনসালট্যান্ট লুৎফর রহমান, আইডিয়া প্রকল্পের ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার, আইসিটি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো: সফিকুল ইসলাম হৃদয়, সচিবের পিএস রকিবুল (সাবেক প্রতিমন্ত্রী পলকের আমলের সিংহড়ার ইউএনও/এসিল্যান্ড), সচিবের পিও রহিম (সাবেক ছাত্রলীগ কর্মী ও পলকের সাবেক পিও), উপদেষ্টার পিএস সালেক মুহিদ (সাবেক মন্ত্রী শাহজাহান খানের আপন ভাতিজা) এবং পিআরও জসিম (সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ফায়েজ তৈয়বের ঘনিষ্ঠ)।

এই সিন্ডিকেটটি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হৃদয়ের স্ত্রী ফরিদা আক্তার মিষ্টির (প্রশাসনিক কর্মকর্তা, উদ্ভাবনী ও বিশেষ অনুদান শাখা) মাধ্যমে সরকারি অনুদান ও ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বিতরণ থেকে মোটা অঙ্কের কমিশন আদায় করছে। স্টার্টআপ বাংলাদেশের এমডি নুরুল হাই, ফায়েজ তৈয়ব ও নাহিদ ইসলামের মনোনীতদের কমিশন ও স্বজনপ্রীতির মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে, যার মধ্যে বিতর্কিত ‘শেয়ার ট্রিপ’-এর সাদিয়া হক এবং ‘কলা পাতা’ নামক স্টার্টআপসহ প্রায় ১৬টি প্রতিষ্ঠান চেক পেয়েছে। এমনকি পলকের ক্যাশিয়ার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাশরুর আলম মিলনের সাথেও এই চক্রটির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে।

মামুনুর রশীদ ভূঞা বেশ কয়েকজন সাবেক আওয়ামী পন্থী কর্মকর্তা ও ‘রাতের ভোটের’ সাবেক ডিসিদের সুরক্ষা দিচ্ছেন। যাদের মধ্যে অন্যতম—যুগ্ম-সচিব আজিজুল হক, যুগ্ম-সচিব মো: মজিবর রহমান, আরিফুজ্জামান, তানজিলা ইসলাম, মোঃ শাহিদুজ্জামান, এস এম শফিক, সুরাইয়া জাহান, মো: রকিবুল হাসান, মোহাম্মদ সালেক মূহিদ এবং মন্ত্রীর পিএস মোহাম্মদ মোকলেছুর রহমান (উপসচিব ও সাবেক ছাত্রলীগ নেতা)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের ‘সেল্টার হাউজ’: সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত হত্যা মামলার আসামিদের জন্য আইসিটি বিভাগকে নিরাপদ আশ্রয়ে পরিণত করা হয়েছে। হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি হওয়া সত্ত্বেও একাধিক কর্মকর্তা এই বিভাগে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য: বিএইচটিপিএ-এর উপ-পরিচালক শরিয়ার আল হাসান (মামলার ১৬ নম্বর আসামি), বিএইচটিপিএ-এর হিসাবরক্ষক মোশাররফ হোসেন পারভেজ (মামলার ৬৩ নম্বর আসামি), বিএইচটিপিএ-এর উপ-পরিচালক আতিকুল ইসলাম (মামলার ৬৪ নম্বর আসামি), বিএইচটিপিএ-এর উপ-পরিচালক নরোত্তম পাল (মামলার ৬৫ নম্বর আসামি) এবং ইডিসি প্রকল্পের প্রকিউরমেন্ট কনসালট্যান্ট মোঃ মাসুদ (মামলার ৬৬ নম্বর আসামি)।

এ ছাড়া আইসিটি আইটি ইন্ডাস্ট্রির সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার, আলমাস কবির, রাসেল টি আহমেদ, ডি রাসেল, ওয়াহিদ শরীফ, মুশফিক, জাল ফারুক ও তমালসহ পুরো আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটটি সচিব মামুনুর রশীদ ভূঞাকে অর্থনৈতিক ও প্রশাসনিক সহায়তা দিয়ে বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়া ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে সচিব মামুনুর রশীদ ভূঞার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

আপডেট সময় ০২:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬