ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার

শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে অদ্ভুত মন্তব্য লিখে আলোচনার জন্ম দিয়েছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। পরীক্ষার খাতায় সরকারের কাছে বউয়ের ব্যবস্থা করার আবদার জানানো ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ লিখেছেন তিনি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করেছেন ওই শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজে। ওই কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষার উত্তরপত্রে এসব মন্তব্য করেন ফয়সল আলী নামের এক শিক্ষার্থী। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের কুবাদ আলীর ছেলে।

উত্তরপত্রে শিক্ষার্থী লেখেন, বাংলার তরুণেরা শুধু বেঁচে থাকতে চান না, তাঁরা ভালোবাসা ও একজন জীবনসঙ্গীও চান। বিশেষ করে শীতের সময়ে বউ ছাড়া থাকার কষ্টের বিষয়টি তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে নিজের দুই বন্ধু অভি ও ছামিরের কথাও উল্লেখ করেন। তাঁদের জন্য অন্তত একজন করে বউয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

শুধু ব্যক্তিগত আবদারেই থেমে থাকেননি ওই শিক্ষার্থী। একই উত্তরপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ লেখেন। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন।

বিষয়টি সামনে আসার পর কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, পরীক্ষার খাতায় এমন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের এ ধরনের আচরণ শেখানো হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তাঁর বাবাকে কলেজে এসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের উচিত ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার

শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ

আপডেট সময় ০২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬