ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং মানবাধিকার বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক

আপডেট সময় ০৯:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬