ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি

কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৭:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬