ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি

এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

সরকারি দপ্তরের দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তি—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি।

ইতোমধ্যে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় বদলি করা হতে পারে।  অন্যদিকে, শহিদুল ইসলামকে ঘিরে ওঠা ধারাবাহিক অভিযোগে বিব্রত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না?

২০২৬ সালের আগস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু লিখিত অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি; বরিশালে একাধিকবার মানববন্ধন হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্তের আবেদন জমা পড়েছে।

 ১১০ কোটি টাকার কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও তাঁর সহযোগী কয়েকজন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজে টেন্ডার বাণিজ্য, ঘুষ-কমিশন গ্রহণ, কাজ না করেই বিল উত্তোলন এবং নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বরিশাল ঠিকাদার সমিতির ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। টিএসসি, মহিলা পলিটেকনিক,  মাদ্রাসা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও মেরামতকাজের অর্থ ব্যবহারে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁর পরিচিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে অধিকাংশ কাজ বরাদ্দ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ।

অভিযোগের সঙ্গে সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকায় বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর ও সংস্কারকাজের বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। বিশেষ করে মা এন্টারপ্রাইজ, রাফিদ ট্রেডার্স, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ও মোমেন সিকদারের নাম উল্লেখযোগ্যভাবে এসেছে।

অভিযোগপত্রের অনুলিপি শিক্ষা সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক এবং দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

ঠিকাদারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দরপত্র প্রক্রিয়া, কাজের বরাদ্দ, বাস্তবায়নের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সরকারি পদে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসার অভিযোগ

শহিদুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারি কর্মকর্তা  হয়ে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ করা।

২৪ ঠিকাদারের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, তিনি নিজেই পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শতকোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা সরকারি কর্মচারী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

তাঁদের দাবি, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি করে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার জন্যও গুরুতর হুমকি।

দরপত্রে কারসাজি, ভুয়া বিল—কোটি টাকার প্রশ্ন

নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দরপত্রে টেম্পারিং ও কারসাজির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা।

অভিযোগকারীদের ভাষ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের বিল-ভাউচার নিয়েও অনিয়ম করা হয়েছে। এমনকি নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।

প্রশ্ন উঠেছে, সংস্কারকাজের প্রকৃত ব্যয় কত ছিল? কোন কোন কাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে? কাজের বাস্তব অগ্রগতি ও সরকারি নথিতে দেখানো ব্যয়ের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না? এসব বিষয়ে নিরপেক্ষ আর্থিক ও কারিগরি নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

কমিশন ছাড়া বিল ছাড় নয়—ঠিকাদারদের হয়রানির অভিযোগ

শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগও বেশ গুরুতর। লিখিত আবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজের বিল ছাড় করার ক্ষেত্রেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ কাজ সম্পন্ন করেও পাওনা অর্থ না পেয়ে অর্থনৈতিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন।

সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের বিল আটকে রেখে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে।

দুদকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ

শুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে।

২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি ‘সচেতন নাগরিক’-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।

এখন প্রশ্ন—অভিযোগে উল্লিখিত সম্পদের উৎস কী? তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা যাচাই করলে কি অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাবে? এসব বিষয়ে দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঠিকাদারকে হুমকি, সরকারি রেস্ট হাউস নিয়েও অভিযোগ

প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেছেন।

এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও ২৪ ঠিকাদারের পক্ষ থেকে সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার ব্যবহার নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, ব্যবহারসংক্রান্ত রেজিস্টার এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করা জরুরি।

মানববন্ধন, পোস্টারিং,লিখিত অভিযোগ—তবুও কি কার্যকর তদন্ত হবে?

দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শহিদুল ইসলামকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে  বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা।এ ছাড়া তাকে প্রত্যাহারের জন্য বরিশাল নগরীতে পোস্টারিংও করা হয়েছে।

একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে মানববন্ধন ও দুদকে আবেদন—সব মিলিয়ে বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো অসন্তোষের পর্যায়ে নেই। বরং সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, দরপত্র ব্যবস্থাপনা এবং দপ্তরের জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

তদন্তের আশ্বাস প্রধান প্রকৌশলীর

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগকারীদের প্রত্যাশা, শুধু বদলি কিংবা প্রশাসনিক দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি যেন না হয়। অভিযোগগুলোর উৎস, আর্থিক লেনদেন, দরপত্র প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং সরকারি অর্থ ব্যয়ের নথি খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক।

বদলি নয়, জবাবদিহিই এখন বড় প্রশ্ন

বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নেত্রকোনা কিংবা উত্তরাঞ্চলের কোনো জেলায় সম্ভাব্য বদলির খবর সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ইইডির অভ্যন্তরে। কিন্তু বদলি কি অভিযোগের নিষ্পত্তি? এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে পাঠিয়ে দিলেই কি সরকারি অর্থের সম্ভাব্য অনিয়ম, ঠিকাদারদের অভিযোগ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রশ্নের উত্তর মিলবে?

একজন কর্মকর্তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর সবচেয়ে জরুরি হলো অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সরকারি অর্থ ব্যয়ের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতি মানুষের আস্থা অটুট থাকা প্রয়োজন। ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যেন পুরো প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়।

এখন দেখার বিষয়—শহিদুল ইসলামকে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হয়। ইইডির সুনাম রক্ষায় প্রয়োজন ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন

এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি

আপডেট সময় ০৬:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬