ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, অন্য এক ব্যক্তি তাঁকে রসগোল্লার কথা বলে ছোট একটি বোমা দেন। তিনি সেটি মুখে দিতেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানিয়েছে, গত মঙ্গলবার পাদ্রিয়া নামের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম বাঘত নামের এক ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। এরপর তাঁরা দুজন কথা বলছিলেন। একপর্যায়ে রাম বাঘত রাজেন্দ্রকে রসগোল্লার কথা বলে বোমাটি দেন।

রাজেন্দ্র সেটি হাতে নিয়ে কামড় দিতেই প্রচণ্ড শক্তিতে বিস্ফোরণ ঘটে।

রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই স্বামীর মৃত্যু সম্পর্কে বলেন, “এই বোমাগুলো দিয়ে প্রাণীদের হত্যা করা হয়। আমার স্বামীকে এটি দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর প্রতিবেশীদের ডাকাডাকি করে নিয়ে আসি। এরপর তাঁকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই।”

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাম বাঘতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, রাজেন্দ্রকে রসগোল্লার কথা বলে বোমাটি দেওয়ার সময় সেখানে অন্ধকার ছিল। ফলে তিনি বুঝতে পারেননি, সেটি আসলেই রসগোল্লা কি না।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাম বাঘত জানিয়েছেন, অন্য এক ব্যক্তি তাঁকে বোমাটি দিয়েছিলেন। এরপর তিনি সেটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান।

পূর্বশত্রুতার জেরে রাজেন্দ্রকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

আপডেট সময় ০৭:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬