ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন

নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নানা দিক থেকে দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দেশে স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে দেশের অনেক বুদ্ধিজীবী নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছেন বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

পাঠ্যপুস্তকে নিজেদের মনগড়া ইতিহাস তুলে ধরে স্বৈরাচার সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী

নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী

আপডেট সময় ০৮:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬