ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাস জমি দখলের অভিযোগে নীলফামারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত রাজনৈতিক বিরোধে ছাতকে ছাত্রলীগ নেতার ভাই নিখোঁজ, চার মাসেও সন্ধান মেলেনি সুলাইমানের আ জ ম নাছিরের ঘনিষ্ঠ আহমেদ উল্লাহকে ঘিরে মামলা, দখল-বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের বিস্তর অভিযোগ ‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার ১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলেন জিয়াউল আহসান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন

১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হারের বিষাদ যেন পিছু ছাড়ছে না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ।

জোড়া ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মোট ১৬টি গোল হজম করলেও আগের ম্যাচের তুলনায় ব্যবধান কিছুটা কমিয়েছে আফিদা খন্দকারের দল।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে সেরা একাদশে ঋতুপর্ণা, তহুরা ও মনিকার মতো জ্যেষ্ঠ খেলোয়াড়দের না রেখে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। সেই ভুল শুধরে আজ অভিজ্ঞদের নিয়েই মাঠে নামে বাংলাদেশ।

এরপর বিশ্ব ফুটবলের পরাশক্তি কোরিয়ার বিপক্ষে প্রথম অর্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলই উপহার দেয় মেয়েরা।

ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে লাফিয়ে নেওয়া হেডে কোরিয়াকে এগিয়ে নেন কিম মিং জি। এরপর ৪২ মিনিটে অফসাইডের সংশয় জাগানো এক গোলে ব্যবধান ২-০ করে ড্রেসিংরুমে যায় কোরিয়ানরা। প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণে কিছুটা স্থিরতা থাকলেও নজর কাড়েন গোলরক্ষক রূপনা চাকমা ও উইঙ্গার ঋতুপর্ণা।

কিছু দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি রূপনা।

তবে বিরতির পর চেনা ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় অর্ধে পুরো নিয়ন্ত্রণ নিয়ে কোরিয়া আরও চারবার বাংলাদেশের জালে বল পাঠায়। ৬৫ মিনিট থেকে শুরু করে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত চার গোল হজম করে তারা। বাংলাদেশ অবশ্য ব্যবধান কমানোর একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল। তবে সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর দূরপাল্লার শটটি বার উঁচিয়ে চলে যায়।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাস জমি দখলের অভিযোগে নীলফামারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ

আপডেট সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬