ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাস জমি দখলের অভিযোগে নীলফামারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত রাজনৈতিক বিরোধে ছাতকে ছাত্রলীগ নেতার ভাই নিখোঁজ, চার মাসেও সন্ধান মেলেনি সুলাইমানের আ জ ম নাছিরের ঘনিষ্ঠ আহমেদ উল্লাহকে ঘিরে মামলা, দখল-বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের বিস্তর অভিযোগ ‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার ১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলেন জিয়াউল আহসান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন

‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ পরে তাঁকে বলতে শোনা যায়, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তাঁর দেশে আসা উচিত।’ অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও মন্তব্য করতে শোনা যায়।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাস জমি দখলের অভিযোগে নীলফামারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার

আপডেট সময় ০৪:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬