ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু, বিশেষ কার্যক্রম শুরু ২৬ সেপ্টেম্বর স্ত্রীকে খুশি রাখতে বলুন এই ১০টি কথা সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান আওয়ামী লীগের ইন্ধনে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে: ডিএমপি অপ্রতিমের নির্মম মৃত্যুতে তারকাদের শোক, বিচারের দাবি বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চায় দুদক কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা ভারতের কাছে ১১৪ রানে হার, ৮১ রানেই অলআউট বাংলাদেশ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ ১১ জন আটক

ভারতের কাছে ১১৪ রানে হার, ৮১ রানেই অলআউট বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতীয় নারী দলের ব্যাটার ও বোলারদের তোপের মুখে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন। প্রথমে ব্যাট হাতে শেফালি ভার্মার চোখধাঁধানো এক সেঞ্চুরি, আর পরে বল হাতে নান্দানি ও দীপ্তি শর্মাদের বিষাক্ত স্পিনের সমন্বয়ে বাংলাদেশকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পা রেখেছে ভারত।

ভারতের দেওয়া ১৯৬ রানের পর্বতসম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দল কেবল শেফালির ব্যক্তিগত রানের সমানও করতে পারেনি। ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতিদের ইনিংস।

এশিয়া কাপের সেমিফাইনালের সেই বিষাদময় স্মৃতিরই যেন পুনরাবৃত্তি ঘটল এবারও। দিনের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা।

ফলে এশিয়া কাপের মতো এবারও স্বর্ণের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে হারলেও বাংলাদেশের পদক জয়ের স্বপ্ন অবশ্য এখনও বেঁচে আছে। আগামী ২২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক অর্জনের লক্ষ্যে মাঠে নামবে জ্যোতিরা।

রবিবার টস জিতে ব্যাট করতে নেমে মারকুটে মেজাজে শুরু করে ভারত।

পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে তারা তুলে ফেলে ৭২ রান। অবশেষে পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে (৩৭) সাজঘরে ফেরান নাহিদা আক্তার। এরপর গুনালান কামালিনিকে (৩) দ্রুত বিদায় করেন সানজিদা আক্তার মেঘলা। দলীয় ৮৫ রানে ২ উইকেট হারানোর পর শুরু হয় তাণ্ডবী ‘শেফালি শো’। অধিনায়ক হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৯৪ রানের বিধ্বংসী এক জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন এই তুখোড় ওপেনার।

হারমানপ্রীত ৪০ রানে রাবেয়া খানের শিকার হন এবং পরের ওভারে রিচা ঘোষকে (২) বিদায় করেন মারুফা আক্তার। তবে শেফালি ছিলেন অনন্য। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ২ রান দরকার ছিল তার। স্বর্ণা আক্তারের ওভারের শেষ বলে নিজের নবম ছক্কাটি হাঁকিয়ে মাত্র ৪৯ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন শেফালি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল পুঁজি পায় ভারত।

জবাবে ১৯৬ রানের পাহাড়ে চড়তে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই ৩৮ রানে তারা হারায় ৩ উইকেট। ওপেনার দিলারা আক্তার ছাড়া প্রথম ৫ ব্যাটারের ৪ জনই একক অঙ্কের ঘরে আউট হয়ে সাজঘরের পথ ধরেন।

ষষ্ঠ ব্যাটার শারমিন আক্তার ১০ এবং ওপেনার দিলারা সর্বোচ্চ ২৭ রান করে বিদায় নিলে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। বাকি ৫ উইকেট পড়ে মাত্র ২৬ রানের ব্যবধানে। শেষ দিকে সুলতানা খাতুনের অপরাজিত ১২ রানের সুবাদেই বাংলাদেশ কোনোমতে ৮০ পেরোয়।

ভারতের পক্ষে বল হাতে ধ্বংসযজ্ঞ চালানো নান্দানি শর্মা ও দীপ্তি শর্মা দুজনই পান ৩টি করে উইকেট। জোড়া উইকেট পান শ্রী চরণী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু, বিশেষ কার্যক্রম শুরু ২৬ সেপ্টেম্বর

ভারতের কাছে ১১৪ রানে হার, ৮১ রানেই অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০৪:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬