ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল সরকার এবার গ্রেপ্তার হলেন ইমরান খানের বোন জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার নেতৃত্বে পবিপ্রবি, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর সাক্ষাৎ হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু, বিশেষ কার্যক্রম শুরু ২৬ সেপ্টেম্বর স্ত্রীকে খুশি রাখতে বলুন এই ১০টি কথা সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান আওয়ামী লীগের ইন্ধনে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে: ডিএমপি অপ্রতিমের নির্মম মৃত্যুতে তারকাদের শোক, বিচারের দাবি বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত

সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোররাতে প্রায় ৩০০ মিটার দূরত্বের মধ্যে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। পরে তারা বাইরে এসে তিনটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। এর মধ্যে স্থানীয় জামায়াত নেতা প্রফেসর মো. আবু সোলায়মান সরকার সাজা’র বাড়ির প্রধান ফটকের সামনে ভোর ৪টা ২৬ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপাল চরণ উচ্চবিদ্যালয় মাঠে এবং ৪টা ৩০ মিনিটে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজার বাড়ির পাশের সড়কে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এ বিষয়ে গোপাল চরণ বড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আতাউর রহমান জানান, ফজরের নামাজের জন্য ভোরে মসজিদে এসে তিনি বিস্ফোরণের বিষয়টি শোনেন। পরে নামাজ শেষে ঘটনাস্থলগুলোতে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত পড়ে থাকতে দেখা যায়।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রফেসর মো. আবু সোলায়মান সরকার সাজা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি, আমার বাসার বাউন্ডারি দেয়াল ঘেঁষে ককটেলের তাজা আলামত পড়ে আছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে জড়িতরাই পরিকল্পিতভাবে এলাকায় ভীতি ছড়াতে এ ঘটনা ঘটিয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্ফোরণের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল সরকার

সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান

আপডেট সময় ০৫:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬