ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের টাকার জন্য ২০ মাসের মেয়েকে বিক্রি করতে নিয়ে যান বাবা জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল সরকার এবার গ্রেপ্তার হলেন ইমরান খানের বোন জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার নেতৃত্বে পবিপ্রবি, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর সাক্ষাৎ হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু, বিশেষ কার্যক্রম শুরু ২৬ সেপ্টেম্বর স্ত্রীকে খুশি রাখতে বলুন এই ১০টি কথা সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান আওয়ামী লীগের ইন্ধনে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে: ডিএমপি

এবার গ্রেপ্তার হলেন ইমরান খানের বোন

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরের জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন উল্লেখ করে, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের বিক্ষোভ মিছিল বা ‘জাস্টিস মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আলিমা খানের এই গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি একে ‘চরম নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, আগামী ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সরকার কতটা ভয় পাচ্ছে, আলিমা খানের গ্রেপ্তারের মাধ্যমেই তা স্পষ্ট হয়ে উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের টাকার জন্য ২০ মাসের মেয়েকে বিক্রি করতে নিয়ে যান বাবা

এবার গ্রেপ্তার হলেন ইমরান খানের বোন

আপডেট সময় ০৫:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬