ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবনে সিনা ফার্মা এমডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, পুরো ঘটনার বর্ণনা পুলিশ সুপার শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ, পালাল মাদক কারবারি বড়লেখার পিআইও মিজানুরের বিরুদ্ধে ১২% কমিশনের অভিযোগ, বাদ যায়নি মসজিদ-মন্দিরও ৬০০ কোটি টাকার জমি ৭১ লাখে! তেজগাঁওয়ের দুই প্লট ঘিরে অনিয়মের অভিযোগ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, প্রত্যাহার সেনবাগের ওসি কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩১

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গি হামলা ও আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনো চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্স-সংলগ্ন একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করে এবং গুলি চালায়।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে মসজিদে থাকা মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দপ্তরের প্রধান প্রাচীর ও কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলা বেড়েছে। কোহাতের এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান সরকার ও স্থানীয় প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবনে সিনা ফার্মা এমডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩১

আপডেট সময় ০১:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬