ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, প্রত্যাহার সেনবাগের ওসি কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার সেতুর রেলিং ভেঙে নিচে বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাংলাদেশকে ১৩ গোল দিল চীন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ভিসায় আবারও বড় পরিবর্তন ট্রাম্পের

সেতুর রেলিং ভেঙে নিচে বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ

ভারতের মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে গেছে দ্রুতগতির একটি বিএমডব্লিউ প্রাইভেট কার। এতে প্রাণ হারিয়েছেন তিনজন তরুণ। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

কালো রঙের বিএমডব্লিউটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে একটি সেতুতে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে চারজনকেই নায়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ ছাড়া, ২০ বছর বয়সী এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাদের নাম শনয় গজ্জল (২১) ও ধিরিয়া শেঠ (১৭)। নিহত অপরজনের বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে কোস্টাল রোড কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর আসে। গাড়িটি সেতুর ঝুলন্ত একটি সাইনবোর্ড ভেঙে ফেলে। দুর্ঘটনায় বিএমডব্লিউটির ছাদ দুমড়ে যায়, উইন্ডশিল্ড চূর্ণ হয়ে যায় এবং সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী

সেতুর রেলিং ভেঙে নিচে বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ

আপডেট সময় ১২:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬