ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতাদের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিনসংক্রান্ত রুল মঞ্জুর করে গত ৯ সেপ্টেম্বর এই রায় দেন।

উচ্চ আদালতে কাজী হাবিবুল আউয়ালের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাঁদের সহযোগিতা করেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।

মামলার নথি থেকে জানা যায়, কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৮ জুন তাঁর জামিনের প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৯ সেপ্টেম্বর রুলটি মঞ্জুর করে তাঁর স্থায়ী জামিনের আদেশ দেন উচ্চ আদালত।

২০২৫ সালের ২২ জুন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় বিতর্কিত নির্বাচন আয়োজনের অভিযোগে এ মামলাটি দায়ের করেন।

মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন—২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা এবং ২০১৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন।

মামলা দায়েরের পর ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তাঁকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয় এবং সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন

আপডেট সময় ০৬:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬