ঢাকার ধামরাইয়ে নবগঠিত উপজেলা মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা নবগঠিত কমিটিকে বাতিলের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের মূল্যায়ন না করে কমিটি গঠন করা হয়েছে। তারা বলেন, এ ধরনের কমিটি সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে ব্যাহত করবে।
এ সময় আন্দোলনকারীরা নবগঠিত কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেত্রীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি সংবাদ সম্মেলনে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বক্তারা আরও বলেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্টাফ রিপোর্টার: সাইদ আল মামুন 





















