সংবাদ শিরোনাম ::
‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস কালুখালীতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, পরিদর্শনে ইউএনও এলপি গ্যাসের দাম কমলো দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১৬, আহত ২০ দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান দক্ষিণ সুরমার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে বিড়ম্বনা, সদর ইউনিয়নের ইজারাদারের চাঁদাবাজিতে অতিষ্ঠ শ্রমিক ও ব্যবসায়ীরা কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু

দক্ষিণ সুরমার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

দক্ষিণ সুরমা উপজেলার বলদী হাজি বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ সুরমা উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার মো. আলকাছ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিক মিয়া, তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান অলিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহাব উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানাজা শেষে মরহুমকে বলদী হাজি বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. আলকাছ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

দক্ষিণ সুরমার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

আপডেট সময় ০৩:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬