সংবাদ শিরোনাম ::
কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু থমকে আছে উত্তরবঙ্গের ভাগ্যবদলের মেগা প্রজেক্ট তিস্তা মহাপরিকল্পনা রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত   মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার পেনাল্টি নিয়ে ইংল্যান্ড-কঙ্গো ম্যাচে বিতর্ক কেন? জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু

টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান করে উপজেলা প্রশাসন
 টুঙ্গিপাড়া ও উপজেলা মৎস্য অধিদপ্তর -এর যৌথ উদ্যোগে গত মঙ্গলবার  (৩০ জুন ২০২৬) ডুমুরিয়া ইউনিয়ন-এর বাশবাড়িয়া খালে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রাম পুলিশের সহযোগিতায় খাল থেকে মোট ৭২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ১,৪৪০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাশবাড়িয়া পুলিশ ফাঁড়ি-এর ইনচার্জ মোঃ জাবেদ হোসেন এবং তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযান শেষে শেষ বিকেলে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দকৃত সব চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর জানায়, অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইনের যথাযথ বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু

টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান 

আপডেট সময় ১২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬