সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করেছে ।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
এসময় মোট ৯৮টি সেলাই মেশিন, ১২টি সেমি ডিপ, ২৯টি নলকূপ, ১২টি আলমারি এবং ৪টি ল্যাপটপ উপকারভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা নায়েবে আমির ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম, উপজেলা নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম এবং শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুর রউফ।
এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ

আপডেট সময় ০৮:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬