সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বুধবার (১ জুলাই) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
​পৌর জামায়াতের আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুশিয়ারি দেন।
​সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন, উপজেলা জামায়াত নেতা আল মাসুম কবীর আলমাস, জাহাঙ্গীর হোসেন শাজাহান, ওয়াজ উদ্দিন সিকদার প্রমুখ।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিক্ষোভকারীরা কর্মসূচি শেষে স্মারক লিপি দিয়ে চলে গেছে।
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান স্মারক লিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির লক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬