ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার আদিতমারীতে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে বিরোধ, দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ বরিশাল বিআরটিএতে সৌরভ সাহার ঘুষ বাণিজ্য, ১১ বছরে অর্ধশত কোটি টাকার সম্পদ বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, টিভি ও অনলাইনে দেখবেন যেভাবে শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপির সঙ্গে ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখালেন রাজউকের এস্টেট পরিদর্শক ফারুক মালুম  ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ, স্বীকার করলেন ট্রাম্প লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক

গভীর রাতে কসবার নয়নপুর বাজারে আগুনের লেলিহান শিখা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নয়নপুর বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের গ্রাসে নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে একটি স্বর্ণের দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে বাজারটি।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে যখন বাজার জনশূন্য, তখন হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট। তাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সালদা ক্যাম্প বিওপি (বিজিবি) এবং কসবা থানা পুলিশের সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন। তাদের সম্মিলিত ও তড়িৎ পদক্ষেপের কারণে আগুন বাজারের অন্যান্য স্থাপনায় ছড়াতে পারেনি।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি জুয়েলারি (স্বর্ণের দোকান), দুটি কসমেটিকস শপ এবং একটি মোবাইল ফোনের দোকান। ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা দামী স্বর্ণালংকার, প্রসাধনী সামগ্রী, মোবাইল সেট এবং ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ পুড়ে যাওয়ায় তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। জীবনের সব সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ জানা যাবে। স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাজার পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার

গভীর রাতে কসবার নয়নপুর বাজারে আগুনের লেলিহান শিখা

আপডেট সময় ০৭:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫