ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

সুইজারল্যান্ডের বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: অন্তত ৪০ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরে আনন্দের মুহূর্ত নিমেষেই রূপ নিল ভয়াবহ বিষাদে। শহরের একটি বিলাসবহুল বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

সিএনএন ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টার পর শহরের ‘লাক্সারি কনস্টেলেশন’ বারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বারের ভেতরে থাকা মানুষের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়।

স্থানীয় পুলিশ মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানান, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘‘অনেক মানুষ আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে বহু মানুষ মারা গেছেন।’’ তবে পুলিশ বা সুইস কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি।

এদিকে সুইস দৈনিক ‘লে নুভেলিস্ত’ তাদের সূত্রের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৪০ এবং আহতের সংখ্যা প্রায় ১০০ হতে পারে। অপর একটি সুইস দৈনিক ‘ব্লিক’ ঘটনাস্থলে উপস্থিত এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা ডজনখানেক হতে পারে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর সুইস সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য একটি রিসেপশন সেন্টার ও জরুরি হেল্পলাইন চালু করেছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও আগুনের সূত্রপাত খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: অন্তত ৪০ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬